ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক যুগ ধরে জরাজীর্ণ মহেশখালীর পুরোনো আদালত ভবন, ভাড়া ভবনে চলছে বিচারিক কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামি রিমান্ডে কুমিল্লায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সুপারের নির্দেশনা দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী হঠাৎ পাসপোর্ট অফিসে এমপি মানিক, ধরলেন ৩ দালাল কালিহাতীতে জসিম খানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বাঞ্ছারামপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে নেবে ১০ হাজার সিলেটে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা ইমরুল গ্রেপ্তার

হঠাৎ পাসপোর্ট অফিসে এমপি মানিক, ধরলেন ৩ দালাল

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবার মান যাচাই করতে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় পাসপোর্ট অফিসে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। এ সময় পাসপোর্ট সেবা নিতে গিয়ে কেউ হয়রানি, অনিয়ম কিংবা দুর্নীতির শিকার হচ্ছেন কি না, তা জানতে চান তিনি।

পরে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, আসলেই এখানকার পরিবেশ ভালো না। দেশের উন্নয়ন ও সেবার মান নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মাঝেমধ্যে পাসপোর্ট অফিসে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত হিসেবে দেখতে চাই।

সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে পাসপোর্ট সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আটক তিন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক যুগ ধরে জরাজীর্ণ মহেশখালীর পুরোনো আদালত ভবন, ভাড়া ভবনে চলছে বিচারিক কার্যক্রম

হঠাৎ পাসপোর্ট অফিসে এমপি মানিক, ধরলেন ৩ দালাল

আপডেট সময় ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬