ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরিকল্পিত নগরায়ণে কমছে আবাদি জমি, সংসদীয় কমিটিতে আলোচনা ‘মাই হ্যাপিনেস’ লিখে সুখের রহস্য জানালেন পরীমনি এক যুগ ধরে জরাজীর্ণ মহেশখালীর পুরোনো আদালত ভবন, ভাড়া ভবনে চলছে বিচারিক কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামি রিমান্ডে কুমিল্লায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সুপারের নির্দেশনা দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী হঠাৎ পাসপোর্ট অফিসে এমপি মানিক, ধরলেন ৩ দালাল কালিহাতীতে জসিম খানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বাঞ্ছারামপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা

দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ২০টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর বিওপির আওতাধীন ১০টি পূজামণ্ডপ এলাকায় ৪ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের নিকটবর্তী ১০টি পূজামণ্ডপ এলাকায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে ২ প্লাটুন বিজিবি সদস্য সংরক্ষিত রাখা হবে।

ইতোমধ্যে পূজামণ্ডপ এলাকাগুলোতে রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন করেছে বিজিবি। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, পূজামণ্ডপ এলাকায় দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

৫৩ বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ব্যাটালিয়নের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজার পুরো সময়জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক ও তৎপর থাকবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপরিকল্পিত নগরায়ণে কমছে আবাদি জমি, সংসদীয় কমিটিতে আলোচনা

দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ০৬:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬