ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সুপারের নির্দেশনা দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী হঠাৎ পাসপোর্ট অফিসে এমপি মানিক, ধরলেন ৩ দালাল কালিহাতীতে জসিম খানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বাঞ্ছারামপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে নেবে ১০ হাজার সিলেটে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা ইমরুল গ্রেপ্তার সিলেটে জিন্দাবাজারের ‘বন্ড’কে ১২ হাজার টাকা জরিমানা সাত্তার গ্রুপের কাগুজে প্রতিষ্ঠানে রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংকের খেলাপি ঋণ হাজার কোটি টাকা

সিলেটে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা ইমরুল গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ইমরুল আহমদকে (৫২) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ইমরুল আহমদ গোলাপগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাড়িপাতন এলাকার মোশাহিদ আলী ও রোকিয়া বেগমের ছেলে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাতন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দাড়িপাতন এলাকা থেকে ইমরুল আহমদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত আওয়ামী যুবলীগের সদস্য ইমরুল আহমদ গোলাপগঞ্জ মডেল থানার একটি মামলার এজাহারনামীয় আসামি। মামলাটির নম্বর ১১, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪। এর জিআর নম্বর ১৫৫/২৪।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী বলেন, ইমরুল আহমদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সুপারের নির্দেশনা

সিলেটে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা ইমরুল গ্রেপ্তার

আপডেট সময় ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬