ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনতা ব্যাংকের নতুন ডিএমডি মো. ইকবাল হোসেন খাঁ জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে চান না, অভিযোগ ট্রাম্পের সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার যুবকের পঞ্চগড়ে অপসাংবাদিকতা রোধে প্রেস কাউন্সিলের কর্মশালা ভারতের বিপক্ষে সিরিজ ড্র, বিনিয়োগ বাড়ার প্রত্যাশায় সামি ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বমুবিলছড়িতে অবৈধ বালু উত্তোলনের থাবা, রক্ষা পাচ্ছে না বৌদ্ধদের শ্মশান, ক্ষুব্ধ স্থানীয়রা আইপিও ছাড়াই তালিকাভুক্তি, নতুন বিধিমালার গেজেট প্রকাশ

পঞ্চগড়ে অপসাংবাদিকতা রোধে প্রেস কাউন্সিলের কর্মশালা

গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম। এ সময় বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্ম সচিব মো. আব্দুস সবুর।

কর্মশালায় গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য, তথ্য অধিকার আইন, প্রেস কাউন্সিল আইন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম ও পরিচিতি, সাংবাদিকদের আচরণবিধি, বাংলাদেশ শ্রম আইন-২০০৬, ছাপাখানা আইন এবং সাইবার সুরক্ষা আইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৬০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। এ সময় পুলিশ সুপার মো. আবু সাইম উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনতা ব্যাংকের নতুন ডিএমডি মো. ইকবাল হোসেন খাঁ

পঞ্চগড়ে অপসাংবাদিকতা রোধে প্রেস কাউন্সিলের কর্মশালা

আপডেট সময় ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬