ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয় থেকে টানলেন বাভুমা আকিজ ফুডের ধামরাই কারখানায় পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকা ক্ষতির অভিযোগ লালপুরে ভ্যান চোর চক্রের চার সদস্য আটক, ৩৭ হাজার টাকা উদ্ধার নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলেন যুবক ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় আউয়াল নামে এক ব্যক্তির মৃত্যু নুডলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু দোকানে এনআইডি সার্ভারের পাসওয়ার্ড, কঠোর অবস্থানে ইসি সাতক্ষীরার গুড়পুকুরের মেলায় কোটি টাকার বাণিজ্যের অভিযোগ হাসান শিকদারের বিরুদ্ধে সুরা লাইলের শিক্ষা: দান, তাকওয়া ও সৎপথের গুরুত্ব নির্দিষ্ট সময়ে বায়োমেট্রিক না দিলে বাতিল হবে ভোটার নিবন্ধনের আবেদন

দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনী

দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা।

লিখিত অভিযোগে মোসলেম মোল্লা উল্লেখ করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনী তাঁর কাছ থেকে এক লাখ টাকা গ্রহণ করেন। এ ছাড়া তাঁকে তিনটি খাসি উপহার দেন। এ-সংক্রান্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা।

অভিযুক্ত রমিজ উদ্দিন লন্ডনীর মোবাইলে একাধিকবার কল করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ভিডিওটিও আমাদের নজরে এসেছে। তবে এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মুক্তিযোদ্ধা আলী হোসেনকে (৭২) লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনীকে ১১ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয় থেকে টানলেন বাভুমা

দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনী

আপডেট সময় ০৫:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬