ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইলের বর্জ্য পানি শোধনে যৌথ গবেষণার উদ্যোগ কারওয়ান বাজার ও কৃষি মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০৪ লিটার সয়াবিন তেল বিনষ্ট পূজার ছুটিতে মেট্রোরেলের ট্রেনের ব্যবধান ১০–২০ মিনিট ঝামেলা নিয়েই জীবন কাটবে, মেনে নিয়েছি’: পরীমনি জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খান নারী আসনের উপনির্বাচনে বিএনপির সাক্ষাৎকার শুরু এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সৈয়দ আল মাহিদ সিদ্দিক তাজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী ঔষধ প্রশাসনের ‘আলাদিনের প্রদীপ’ সৈকত কুমার কর: জিম্মি দেশের ওষুধ খাত কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানো, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা

জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শুনে দেশের মানুষ এখন হাসি-তামাশা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াত আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াতের আমির বলেছেন, তাঁরা এ সরকারকে আর সহযোগিতা করবেন না, বরং বাংলাদেশের মানুষকে সহযোগিতা করবেন। কিন্তু যে দল বা ব্যক্তি বর্তমান সরকারকে সহযোগিতা করে না, তারা কীভাবে দেশের ১৬ কোটি মানুষকে সহযোগিতা করবে, তা জনগণের বোধগম্য নয়।

বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহকে অনেকে ‘হাসিনার আবদুল্লাহ’ বলে ডাকত। সম্প্রতি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছেন, তা একমাত্র ‘হাসিনার আবদুল্লাহ’ বলেই সম্ভব।

রাশেদ খান দাবি করেন, গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার গদি রক্ষার জন্য হাসনাত ও সারজিস শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন। তিনি বলেন, শেখ হাসিনার পতন ঘটায় সেই ক্ষোভ ও হতাশা থেকেই তাঁরা এখন বর্তমান সরকারের উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চড়াও হচ্ছেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও মণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইলের বর্জ্য পানি শোধনে যৌথ গবেষণার উদ্যোগ

জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খান

আপডেট সময় ০৯:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬