ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইলের বর্জ্য পানি শোধনে যৌথ গবেষণার উদ্যোগ কারওয়ান বাজার ও কৃষি মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০৪ লিটার সয়াবিন তেল বিনষ্ট পূজার ছুটিতে মেট্রোরেলের ট্রেনের ব্যবধান ১০–২০ মিনিট ঝামেলা নিয়েই জীবন কাটবে, মেনে নিয়েছি’: পরীমনি জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খান নারী আসনের উপনির্বাচনে বিএনপির সাক্ষাৎকার শুরু এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সৈয়দ আল মাহিদ সিদ্দিক তাজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী ঔষধ প্রশাসনের ‘আলাদিনের প্রদীপ’ সৈকত কুমার কর: জিম্মি দেশের ওষুধ খাত কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানো, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা

নারী আসনের উপনির্বাচনে বিএনপির সাক্ষাৎকার শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়।

এ সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাৎকার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইলের বর্জ্য পানি শোধনে যৌথ গবেষণার উদ্যোগ

নারী আসনের উপনির্বাচনে বিএনপির সাক্ষাৎকার শুরু

আপডেট সময় ০৯:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬