ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এডেনে হুথিদের হামলা, বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা বন্দর হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী নামে-বেনামে গড়েছেন কোটি টাকার বিপুল সম্পদের পাহাড় কমলনগরে মা ইলিশ শিকারের দায়ে ৭ জেলের কারাদণ্ড, নৌকা জব্দ ১১টি নওগাঁয় বৃদ্ধা হালিমা হত্যা: ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার রশি ও ওড়না ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক মসজিদে বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদের নির্দেশ বাবা-মাকে মারধরের পর এবার বিধবা নারীকে নির্যাতনের অভিযোগ, বহিষ্কার যুবদল নেতা সোহেল

ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটিতে বাড়ছে দুর্ঘটনা: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের সড়ক ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টায় নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় তিনি ব্যথিত ও শোকাহত। তিনি মহান আল্লাহ তাআলার কাছে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মিয়া গোলাম পরওয়ার দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

তিনি বলেন, দেশের সড়ক ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এডেনে হুথিদের হামলা, বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী

ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটিতে বাড়ছে দুর্ঘটনা: গোলাম পরওয়ার

আপডেট সময় ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬