ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চোরাই মোটরসাইকেল বিক্রির সময় হাতেনাতে আটক বান্দরবান পুলিশের কনস্টেবলসহ ৫ জন ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নিখোঁজ নেভিগেটর ডিআইজির বাড়িতে অপকর্মের ঘটনায় জনমনে উদ্বেগ: শফিকুর রহমান যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আলাউদ্দীন আটক নারায়ণগঞ্জে গোল্ডেন সিটি কমপ্লেক্সের কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি ও হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টেসলা-স্পেসএক্স একীভূত করতে চান কেন ইলন মাস্ক? তিন কোটি টাকার মাছের পোনা ছাড়তে ব্যয় ৪৫ কোটি টাকা লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার অপব্যবহারের অভিযোগ হাসনাতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কুমুদিনী হাসপাতালের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলা, নিহত ২০০ হুথি যোদ্ধা

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় মোট ৭৪৪টি হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব অভিযানে প্রায় ২০০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

এ ছাড়া হুথি গোষ্ঠীর ৯০টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্নেল আল-নুজাইলি বলেন, ইয়েমেনি সেনাবাহিনীর যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট এসব অভিযানে অংশ নিয়েছে। হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, সুরক্ষিত অবস্থান, গোলাবর্ষণের স্থান, সেনা সমাবেশ, শক্তিবৃদ্ধির ইউনিট এবং সরবরাহপথগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, তাইজ প্রদেশে সরকারি বাহিনী আক্রমণ আরও জোরদার করেছে। এতে হুথি যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছেন।

তিনি আরও জানান, ইয়েমেনের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম ফ্রন্টজুড়ে সরকারি বাহিনী সমন্বিত অভিযান চালিয়ে যাচ্ছে। এতে হুথিদের রিজার্ভ বাহিনী স্থানান্তরের সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। ফলে নতুন কোনো এলাকা দখল করতে পারছে না গোষ্ঠীটি।

সরকারি বাহিনী সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করছে উল্লেখ করে কর্নেল আল-নুজাইলি বলেন, হামলাগুলো কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ রাখা হয়েছে। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় কয়েক দিন ধরে তীব্র লড়াই চলার পর সর্বশেষ এই অভিযানের তথ্য জানাল ইয়েমেনি বাহিনী।

এর আগে সোমবার আল-নুজাইলি জানিয়েছিলেন, তার আগের ২৪ ঘণ্টায় সরকারি বাহিনী ১ হাজার ১৬৪টি হামলা চালিয়েছে। এসব অভিযানে মাঠপর্যায়ের কমান্ডারসহ ৫৫৮ জন হুথি যোদ্ধা নিহত বা অকার্যকর হয়েছেন বলে দাবি করা হয়। এ সময় ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, তাইজ প্রদেশে সরকারি বাহিনী অগ্রসর হয়েছে। শাবওয়া ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে হুথিদের অবস্থানের ওপর চাপ অব্যাহত রয়েছে। পাশাপাশি পশ্চিম উপকূল ও কৌশলগত বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি এলাকাতেও অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চোরাই মোটরসাইকেল বিক্রির সময় হাতেনাতে আটক বান্দরবান পুলিশের কনস্টেবলসহ ৫ জন

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলা, নিহত ২০০ হুথি যোদ্ধা

আপডেট সময় ০১:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬