নাটোরের লালপুর থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৪টা ৫ মিনিটে লালপুর থানাধীন বরমহাটি গ্রামে জনৈক আরমানের (৪০) খেজুর বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
লালপুর থানার এসআই (নিঃ) মো. আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
আটক আসামি হলেন মো. কালাম হোসেন ওরফে টিটু (৪০), পিতা মো. আব্দুল জলিল, মাতা মোছা. নিলুফা ইসলাম, সাং- বরমহাটি (৯ নম্বর এবি ইউপি), থানা- লালপুর, জেলা- নাটোর।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে ২৩/১১/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মো. শিহাব উদ্দিন টোকন-স্টাফ রিপোর্টার 






















