ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা

দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তাঁর এক মুখপাত্র মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স বলেছে, ভারতে পালিয়ে যাওয়া হাসিনা এবারই প্রথম দেশে ফেরার তারিখ নির্ধারণ করেছেন। হাসিনার মুখপাত্র বলেছেন, তিনি বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে করে ফিরতে চান।

সৈয়দ মোজাম্মেল আলি নামে হাসিনার এই মুখপাত্র বলেছেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে বাংলাদেশের বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তিনি এখন বিমানে করে তাঁকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।”

হাসিনার এই মুখপাত্র আরও বলেছেন, “সংবিধানপরিপন্থি উপায়ে তাঁকে নির্বাসনে পাঠানোর পর এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তাঁর ফেরার ব্যবস্থা করা।”

বাংলাদেশ সরকারের কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রোববার এক মন্ত্রী বার্তা সংস্থাটিকে বলেন, হাসিনা ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

চব্বিশের গণ-অভ্যুত্থানে হাসিনার নির্দেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ। এরপর তাঁকে গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা

আপডেট সময় ০৪:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬