ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ চার দশক আগের দামে বিসিকের জমি পুনর্বহাল, রাজস্ব ক্ষতি ৩ কোটি ৩৭ লাখ টাকা ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ সরকারের কুমিল্লায় ২৪ ঘণ্টায় আটক ১৮১, নিষিদ্ধ সংগঠনের ৩০ জন ভাগ্নেকে রূপালী ব্যাংকের শীর্ষে বসাতে চেয়ারম্যানের তৎপর, পর্দার আড়ালে প্রভাবের খেলা

আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মফিজুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে তিনি ডিএনসিসির দপ্তরকে দলীয় কার্যক্রমের কেন্দ্র বানিয়েছিলেন এবং বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন।

সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যকে বিভিন্নভাবে খুশি রাখতেন মফিজুর রহমান ভূঁইয়া। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয় ব্যবহার করে তিনি তখন প্রভাব বিস্তার করতেন এবং সেই সুযোগে উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়কে দলীয় অফিসে রূপান্তরিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মাসিক ৩০ হাজার টাকা বেতনভুক্ত এই কর্মকর্তার নামে একাধিক স্থাবর সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে মিরপুর-১ দিয়াবাড়ি সংলগ্ন এলাকায় একটি পাঁচতলা ভবন, মোহাম্মদপুরে একটি বাড়ি এবং মানিকগঞ্জে কয়েক একর জমির ওপর নির্মিত একটি বাংলো বাড়ি রয়েছে বলে জানা গেছে।

এদিকে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি অবস্থান বদলে নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিতে শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হওয়ার আশায় এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এ বিষয়ে জানতে মফিজুর রহমান ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব

আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব

আপডেট সময় ০৩:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬