ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ চার দশক আগের দামে বিসিকের জমি পুনর্বহাল, রাজস্ব ক্ষতি ৩ কোটি ৩৭ লাখ টাকা ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ সরকারের কুমিল্লায় ২৪ ঘণ্টায় আটক ১৮১, নিষিদ্ধ সংগঠনের ৩০ জন ভাগ্নেকে রূপালী ব্যাংকের শীর্ষে বসাতে চেয়ারম্যানের তৎপর, পর্দার আড়ালে প্রভাবের খেলা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি অধিনায়ক

শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় হিন্দু ও ইহুদি সংস্থা। তারা বলেছে, জামায়াত আমির ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন, যা তাদের কাছে উদ্বেগের বিষয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছে, শফিকুর রহমানের সফর নিয়ে যৌথ বিবৃতিতে ‘অস্ট্রেলিয়া ইহুদি সংস্থা’ এবং ‘অস্ট্রেলিয়া হিন্দু সংস্থা’ বলেছে, “শফিকুর রহমান প্রকাশ্যে হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর পর তাঁর প্রশংসা এবং তাঁকে হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। এ ছাড়া তিনি আরেক হামাস নেতা ইসমাইল হানিয়ার জন্যও শোক প্রকাশ করেছিলেন। এমনকি তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন।”

বিবৃতিতে তারা আরও বলেছে, জামায়াতের অতীতে উদ্বেগজনক ইতিহাস রয়েছে। দলটির সাবেক নেতারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বাংলাদেশের বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফরের বিরোধিতা করে সংস্থা দুটি আরও বলেছে, “আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল গত ২১ নভেম্বর সিডনিতে তাঁকে অভ্যর্থনা জানায়। জানা গেছে, সেখানে অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। আমরা অস্ট্রেলিয়ার সরকারের কাছে জানতে চাই, কেন তাঁকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো এবং সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে দেখা করেছেন কি না।”

অস্ট্রেলিয়ার ইহুদি সংস্থার সভাপতি রবার্ট গ্রেগরি এ নিয়ে বলেছেন, “ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়লেত সাকেদকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। যেখানে ইসরায়েলি নেতাদের বাদ দেওয়া হয়েছে, সেখানে এমন একজন নেতা, যিনি প্রকাশ্যে হামাসের প্রশংসা করেছেন, তাঁকে কীভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হলো?”

সূত্র: টাইমস অব ইসরায়েল

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ

আপডেট সময় ০৩:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬