বড়লেখা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবায় মানবিক উদ্যোগ নিয়েছেন সদর ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি। স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে তিনি উপহার হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫০টি ম্যাট্রেস ও বেড হস্তান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপহার প্রদান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন। আব্দুল গনি রোগীদের কল্যাণে যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপহারদাতা বিএনপি নেতা আব্দুল গনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরমান আলী, সাবেক আহ্বায়ক সাব্বির আহমদ দুদু প্রমুখ।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 























