ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ৭.৬৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়, কূটনীতিকদের জানাল সরকার অভিনেতা সোহেল খান মারা গেছেন রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট

চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ৭.৬৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭.৬৪ ঘনফুট সেগুন গোল কাঠ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে কালেঙ্গা রেঞ্জের আওতাধীন কালেঙ্গা বিটের হরিণমারা ক্যাম্পের অধীন ১২ ঠিলা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ টুকরো সেগুন গোল কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৭.৬৪ ঘনফুট।

বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বন বিভাগের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মাহদী হাসান এবং কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন। এ সময় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও হরিণমারা ক্যাম্পের ভিলেজাররা উপস্থিত ছিলেন।

উদ্ধার করা কাঠের বিষয়ে বন আইনে পিওআর (POR) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি

চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ৭.৬৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার

আপডেট সময় ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬