ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সেনাপ্রধান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী নেপালের পুনর্গঠনে ১৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা মোদির পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ: মাহদী আমিন লালপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন

বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ

ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন।

ঢাকা ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে এবং বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী নয়াদিল্লি পদক্ষেপ নেবে বলে আশা করছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ২০২৪ সালের আগস্টে ঢাকা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন, যা সরকার প্রত্যাখ্যান করেছে।

রোববার (২২ নভেম্বর) রয়টার্সকে এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে। তাঁকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই ভারত বন্দিবিনিময় চুক্তিকে সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাঁকে ফেরত পাঠাক, যাতে আইন তার নিজস্ব গতিতে চলতে পারে। তাঁকে (হাসিনাকে) নিজের কর্মের ফল ভোগ করতেই হবে।’

এরই মধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থকেরা রাস্তায় নেমেছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সমর্থনে দলটি চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছে, যার শেষ কর্মসূচি ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় ডজনখানেক ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

শামা ওবায়েদ এই সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া দলের’ টিকে থাকার কৌশল বলে অভিহিত করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এই সহিংসতার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি আরও বলেন, ঢাকা নয়াদিল্লির সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যা বাংলাদেশের ‘মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের’ সঙ্গে কোনো আপস করবে না। শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের প্রতি তারা কোন ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, তা ভারতকেই ঠিক করতে হবে।’

রোহিঙ্গা রায়

২০১৭ সালে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো হত্যা ও ব্যাপক যৌন সহিংসতাকে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যা’ বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এই রায়ের পর রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ঢাকা।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায়ের সমালোচনা করে মিয়ানমার বলেছে, কেবল ‘পরিস্থিতি অনুকূলে এলেই’ রোহিঙ্গারা ফিরতে পারবে।

এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘এখন এই রায় আমাদের অর্থাৎ বাংলাদেশকে এবং রোহিঙ্গা সম্প্রদায়কে লড়াই করার শক্তি জোগাচ্ছে।’ তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ‘মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে’ নিজ দেশে ফেরার অধিকার রয়েছে।

দফায় দফায় প্রত্যাবাসন প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। মিয়ানমারের গৃহযুদ্ধ এবং অধিকাংশ রোহিঙ্গার আবাসস্থল রাখাইন রাজ্যের প্রায় পুরোটা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।

মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আরও জোরালো আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ এই সংকট তৈরি করেনি। মিয়ানমার এই সংকট তৈরি করেছে, তাই মিয়ানমারকেই এর সমাধান করতে হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ

আপডেট সময় ০৬:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬