ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে কবিতার রাজ্যে প্রত্যেকেই স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী টানা বৃষ্টিতে আত্রাইয়ে দুর্ভোগ, সরিষা ও আলু চাষে ক্ষতির শঙ্কা শাহজালালে যাত্রীর শরীর থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে স্থানীয় ফিলিস্তিনিদের ওপর অত্যাচার-নিপীড়নের ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলে সরকার গঠনের চেষ্টায় থাকা গাদি আইজেনকোট।

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরের শহর ও গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার কারণ হিসেবে ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার দুই মন্ত্রী ইতামার বেন-গিভর ও বেজালেল স্মোত্রিচেরও কঠোর সমালোচনা করেছেন তিনি।

রোববার ভোরের দিকে অধিকৃত পশ্চিম তীরের রাজধানী রামাল্লার নিকটবর্তী ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা হামলা চালায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, এ সময় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে।

রয়টার্সের প্রতিবেদনে দেখা গেছে, রামাল্লার নিকটবর্তী গ্রামগুলোতে বাড়িঘরের পাশাপাশি ফিলিস্তিনিদের বেশ কিছু যানবাহনেও আগুন দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা। বিভিন্ন দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে ‘প্রতিশোধ’-এর মতো স্লোগানও লেখা হয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকারও করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে পশ্চিম তীরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তারই সর্বশেষ সংযোজন এই হামলাগুলো। গত ২৭ অক্টোবরের এক অমীমাংসিত নির্বাচনের ফলে সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাঁর সফল হওয়ার সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয় বলে মনে করেন ইসরায়েলের বেশির ভাগ রাজনৈতিক বিশ্লেষক।

রোববারের ঘটনার পর আইজেনকোট এসব হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে এক বিবৃতিতে বলেন, “যেসব উগ্রবাদী গোষ্ঠী যানবাহন ও ঘরবাড়িতে আগুন দিচ্ছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।”

তিনি আরও বলেন, “নেতানিয়াহুর মন্ত্রিসভার অতি-জাতীয়তাবাদী মন্ত্রী ইতামার বেন-গিভর ও বেজালেল স্মোত্রিচের নীতিগুলো এলাকাটিকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, অথচ কর্তৃপক্ষ এখনো এই সংকট মোকাবিলায় কোনো পদক্ষেপ নেয়নি।”

ইসরায়েলি পুলিশের তদন্ত শুরু

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা এই হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে। অন্যদিকে, সামরিক বাহিনী এই সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, যানবাহনে আগুন দেওয়া এবং গ্রাফিতি লেখার খবর ও ফুটেজ পাওয়ার পর দেইর আস-সুদান, দেইর আবু মাশাল, কাফর মালিক এবং আত-তুওয়ানি এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, আইজেনকোটের এ নিন্দার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাল্টা পোস্ট দিয়ে বেন-গিভর বলেছেন, আইজেনকোটের এই নিন্দা আসলে আরব দলগুলোর কাছে নতি স্বীকার করার শামিল।

অন্যদিকে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আরব দলগুলোর বৃহত্তম জোট জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিন বলেছেন, এই হামলাগুলো হলো ‘ক্রমবর্ধমান দখলদারিত্ব এবং সরকারের এমন এক নীতির প্রত্যক্ষ ফল, যার অধীনে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে।’

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশই ইহুদি বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে। এসব বসতি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও সুদূরপরাহত করে তুলছে—যদিও ইসরায়েল এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

আপডেট সময় ০৩:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬