ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরোধে বেরিয়ে এলো কাস্টমস কর্মকর্তা লিপি ও তার ভাই এনামুলের সম্পদের চাঞ্চল্যকর তথ্য বরগুনার গৌরীচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক তারেক রহমান গর্তে পড়েছেন, তাঁকে পড়তে দাও: নাসীরুদ্দীন পাটওয়ারী টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সেনাপ্রধান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন

টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের

সিলেটের গোয়াইনঘাটে টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অপর চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর এলাকার দুভাগ গ্রামের ময়না মিয়ার ছেলে। অন্যদিকে, অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানা গেছে।

মা আম্বিয়াকে আঘাত করার ঘটনার জেরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশের এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার

টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৬:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬