ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ ব্যাংক, শনিবার খোলা সার-বিদ্যুতের সংকট তুলে ধরে প্রতিপক্ষকে জামায়াত প্রার্থীর প্রশ্ন এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ১ হাজার কলাগাছ ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা না ফেরার দেশে পাড়ি জমালেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান ওমরাহ করতে গিয়ে ফেরা হলো না, রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি শিক্ষক

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি ভাগাভাগির ভিডিও প্রকাশ করায় সন্ত্রাসবিরোধী মামলায় আসামি হলেন সাংবাদিক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্কুল ফিডিংয়ের ডিম ও রুটি ভাগাভাগির ভিডিও প্রকাশ করায় মো. শাহজাহান নামে এক সাংবাদিককে রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর গুদিঘাটা এলাকার আলম বাজারে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় ১৫ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে আসামি করা হয়। তিনি দৈনিক আমার বার্তা ও দৈনিক আজকের বার্তা পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি এবং মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যসচিব।

এ বছরের মে মাসের দিকে মঠবাড়িয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং বা মিড ডে মিল প্রকল্পের ৬ হাজার ডিম ও রুটি কম দিয়ে আত্মসাৎ করার উদ্দেশ্যে ঠিকাদারের সঙ্গে শিক্ষকদের ভাগাভাগি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সাংবাদিক শাহজাহান তাঁর নিজের ব্যবহৃত ফেসবুক আইডিতে ভিডিওটি প্রথম আপলোড করেন। এরপর উপকূলের সংবাদসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং প্রিন্ট মিডিয়ায় এটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এই ঘটনার প্রেক্ষিতে ব্যাপক সমালোচনা তৈরি হলে সংশ্লিষ্ট শিক্ষককে তদন্ত সাপেক্ষে সাময়িক বরখাস্ত করা হয়। আর এর প্রতিশোধ নিতেই সাংবাদিক শাহজাহানকে রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহার অনুযায়ী তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি ভাগাভাগির ভিডিও প্রকাশ করায় সন্ত্রাসবিরোধী মামলায় আসামি হলেন সাংবাদিক

আপডেট সময় ০৮:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬