ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ হোলিস্টিক হোম বিল্ডার্সের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন স্থগিত রাজউকের ১,৪১৩ প্লট নিয়ে তদন্ত, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম ‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন দুই বছর লভ্যাংশ নেই মার্কেন্টাইল ব্যাংকে, ব্যাংকের টাকায় বিদেশ ঘুরছেন এমডি মতিউল হাসান চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা, সম্পাদক বারী, যুগ্ম সম্পাদক কামাল নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী

ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ

ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত সত্য প্রকাশ। কর্মক্ষেত্রে অসাধারণ স্বচ্ছতা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের আদর্শ কর্মচারী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১২-এর কর্মচারী ফুয়াদ হাসান আকন্দকে নিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ২০১৯ সালে চাকরিতে যোগদান—সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। কতিপয় স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ থেকে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। কর অঞ্চল-১২-এর তথ্য অনুযায়ী, তিনি ২০১২ সালের ১৭ ডিসেম্বর কর অঞ্চল-১২-তে যোগদান করেছেন—নথিপত্রে এর প্রমাণ পাওয়া যায়। চাকরিতে যোগদানের পর থেকে ফুয়াদ হাসান আকন্দ তাঁর মেধা, পরিশ্রম ও সততার জন্য সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সমাদৃত হয়ে আসছেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি সরকারি আইন-কানুন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রশাসনিক দক্ষতা এবং রাজস্ব আদায়ে বিশেষ অবদানের কারণে তিনি দপ্তরে একজন আদর্শ ও দক্ষ কর্মচারী হিসেবে স্বীকৃত।

সততা ও স্বচ্ছতা: নিয়মিত আয়কর বিবরণী প্রদান এবং সম্পূর্ণ স্বচ্ছ উপায়ে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা রয়েছে।

পেশাগত সাফল্য: রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা প্রদানে বিশেষ স্বীকৃতি অর্জন।

নিয়োগ প্রক্রিয়ার ভূমিকা: কর অঞ্চলের নিয়োগ প্রক্রিয়া জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পিএসসি ও কর অঞ্চলের প্রতিনিধিদের মাধ্যমে সম্পন্ন হয়। এতে ব্যক্তিগত প্রভাব খাটানোর সুযোগ নেই।

জনসেবামূলক কর্মকাণ্ড: কর্মক্ষেত্রের বাইরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও মানবসেবামূলক কর্মকাণ্ডে তিনি সুপরিচিত ও প্রশংসিত ব্যক্তিত্ব। একটি সৎ ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে ফুয়াদ হাসান আকন্দ সর্বদা দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। এতে একটি অসাধু চক্র তাদের অনৈতিক সুবিধা হাসিলে ব্যর্থ হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করে। তথাকথিত ‘অর্ধশত কোটি টাকার মালিক’ বা ‘নিয়োগ বাণিজ্যের’ যে বানোয়াট কথা রটানো হয়েছে, তার পক্ষে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে চক্রটি।

সহকর্মী ও কর্তৃপক্ষের যৌথ বক্তব্যে বলা হয়েছে, ফুয়াদ হাসান আকন্দ একজন দায়িত্বশীল, সৎ ও বিনয়ী কর্মচারী। তাঁর বিরুদ্ধে প্রচারিত হলুদ সাংবাদিকতা ও ভিত্তিহীন সংবাদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যাচাই-বাছাইহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করে একজন নিবেদিতপ্রাণ কর্মচারীর সুনাম নষ্ট করার অপচেষ্টা আইনিভাবে মোকাবিলা করা হবে। সত্যের জয় সর্বদা অনিবার্য এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই অপপ্রচারের মূল হোতাদের মুখোশ উন্মোচিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ

আপডেট সময় ১০:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬