নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করেছে সরকার।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।
‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ১১ ধারা অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত স্মারক জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ।
নির্বাচন কমিশনের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
জ্যেষ্ঠ প্রতিবেদক 






















