ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ হোলিস্টিক হোম বিল্ডার্সের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন স্থগিত রাজউকের ১,৪১৩ প্লট নিয়ে তদন্ত, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম ‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন দুই বছর লভ্যাংশ নেই মার্কেন্টাইল ব্যাংকে, ব্যাংকের টাকায় বিদেশ ঘুরছেন এমডি মতিউল হাসান চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা, সম্পাদক বারী, যুগ্ম সম্পাদক কামাল নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

“অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।”

প্রতি সপ্তাহের ন্যায় আজও রাজধানীর কারওয়ান বাজার ও তেজগাঁও রেলস্টেশনে পথশিশু, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নিজেদের হাতে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় ৩০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে খাবার রান্না করেন। পরে সন্ধ্যায় খাবার নিয়ে প্রথমে কারওয়ান বাজার এবং পরবর্তী সময়ে তেজগাঁও রেলস্টেশনে যান তাঁরা। সেখানে অবস্থানরত পথশিশু, দরিদ্র ও অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকদের মতে, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া শুধু সহায়তা নয়; বরং এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করেছে।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা ও ফাতেমা জামান সাথী, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল ওয়াদুদ, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ দিপা আক্তার ও শাহনাজ সানু, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান স্বপন এবং কার্যকরী সদস্য মোঃ মাহমুদুর রহমান। এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব সালমান মাহমুদ।

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মতো মানবিক কর্মকাণ্ডও অব্যাহত রাখতে চায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমরা প্রতি সপ্তাহে অন্তত ৩০০ মানুষকে একবেলা খাবারের ব্যবস্থা করব। এ মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি। আপনারা আমাদের পাশে থাকবেন।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

আপডেট সময় ১১:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬