ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’ ভাড়া বাসায় মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, নেপথ্যে শামীম আহমেদের স্বজনপ্রীতি হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মিজানুরের, অসহায় পরিবারে এখন অনিশ্চিত ভবিষ্যৎ আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে মারধর, বিএসএফকে কড়া হুঁশিয়ারি বিজিবির

গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

  • ফরহাদ হোসেন
  • আপডেট সময় ০৮:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর রোডে অবস্থিত গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের প্রতিবাদ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। শনিবার (২৪ অক্টোবর) ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা মার্কেটের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো—

১. বহিরাগতদের অনুপ্রবেশ ও হারুনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়ে মার্কেটের পরিবেশ সুরক্ষিত করা।

২. ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

৩. সুষ্ঠু ও শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনা।

কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী মো. ইকবাল হোসেন, আমিনুল ইসলাম লিংকন ও মো. নজরুল ইসলাম।

বক্তারা বলেন, অনেক কষ্টে উপার্জিত অর্থ বিনিয়োগ করে তাঁরা দোকান পরিচালনা করছেন। এসব দোকানই তাঁদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। কিন্তু বিভিন্ন সময়ে বহিরাগতদের নিয়ে মার্কেট দখলের চেষ্টার অভিযোগ তাঁদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তাঁরা আরও বলেন, ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়—এমন কোনো পরিস্থিতি তাঁরা আর মেনে নিতে চান না। মার্কেটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অবৈধ দোকান ক্রয়, জবরদখল ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধের আহ্বান জানান ক্ষতিগ্রস্ত ভূমিমালিক, বৈধ দোকানমালিক ও সর্বস্তরের ব্যবসায়ীরা। তাঁরা “আইন অমান্যকারী, জালিয়াতি চক্র ও ভূমিখেকো অবৈধ দখলদারদের” দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. ফরিদ মুন্সি, মো. কামাল হোসেন, মো. সারোয়ার নাদিম, মো. মিরু আলম, শাহাবুদ্দিন, মো. ইউসুফ, সাকিল, জিয়াসহ ভূমিমালিক, দোকানমালিক ও গ্লোব শপিং সেন্টারের সাধারণ ব্যবসায়ীরা।

এ বিষয়ে অভিযুক্ত হারুনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ভাগিনা ফোন রিসিভ করেন। হারুনের যোগাযোগ নম্বর জানতে চাইলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। ফলে এ বিষয়ে হারুনের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট সময় ০৮:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬