ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া বাসায় মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, নেপথ্যে শামীম আহমেদের স্বজনপ্রীতি হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মিজানুরের, অসহায় পরিবারে এখন অনিশ্চিত ভবিষ্যৎ আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে মারধর, বিএসএফকে কড়া হুঁশিয়ারি বিজিবির একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন: রাশেদ খাঁন আশুলিয়ায় জোরপূর্বক মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার জিআরপি থানার এসআই ফজলুর রহমান জানান, ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে জানা গেছে।

তিনি আরও জানান, নিহত নারীর কাছে একটি ব্যাগ পাওয়া গেছে এবং সেই ব্যাগে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সংশ্লিষ্ট কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে এসব কাগজপত্রের ভিত্তিতে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর পরনে গোলাপি রঙের থ্রি-পিস ও পাজামা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া বাসায় মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট সময় ০৭:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬