ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মিজানুরের, অসহায় পরিবারে এখন অনিশ্চিত ভবিষ্যৎ আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে মারধর, বিএসএফকে কড়া হুঁশিয়ারি বিজিবির একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন: রাশেদ খাঁন আশুলিয়ায় জোরপূর্বক মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেপ্তার আত্রাইয়ে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহে গাছিরা তৎপর কুমিল্লায় বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিয়ারসহ আটক ১ বায়ুদূষণ রোধে ৫০৬ কোটি টাকার প্রকল্প, পরামর্শকের পকেটে ৬০ কোটি

আশুলিয়ায় জোরপূর্বক মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হতে রাজি না হওয়ায় মো. রাশেদ মিয়া (২৩) নামের এক চাকরিজীবী যুবককে বেধড়ক মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে ভুক্তভোগী রাশেদ মিয়া ও তাঁর বন্ধু মো. রিফাত (২৩) কর্মস্থল থেকে বের হয়ে আশুলিয়া থানাধীন জামগড়া সোনামিয়া মার্কেটের ডাচ্‌-বাংলা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জামগড়া জুতা ফ্যাক্টরির সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁদের গতিরোধ করে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় শ্রমিক দলের নেতাকর্মী পরিচয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁরা ভুক্তভোগী রাশেদ ও তাঁর বন্ধু রিফাতকে একাধিকবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার জন্য চাপ ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ওই স্থানে তাঁদের ওপর হঠাৎ হামলা চালানো হয়।

হামলার একপর্যায়ে রাশেদের বন্ধু ভয়ে ঘটনাস্থল থেকে সরে গেলে অভিযুক্তরা রাশেদকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাঁর কাছ থেকে ১৪ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ‘ওপ্পো এ১৫’ (Oppo A15) মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগে উল্লেখিত আটজন অভিযুক্ত হলেন রানা (৩৬), পিতা: ওয়াহাব আলী, বর্তমান ঠিকানা: জামগড়া কামরুলের মোড়, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; সাইদ হাসান মিঠু (৩৮), পিতা: আকবর আলী, বর্তমান ঠিকানা: জামগড়া কাঁঠালতলা, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; মো. রফিক (৩৯), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: জামগড়া তেঁতুলতলা, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; মো. হামিম (৩২), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: জামগড়া তেঁতুলতলা রোড, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; হাসান (৪০), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: কান্দাইল, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; বিপ্লব (৪১), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: কাঁঠালতলা ক্যাপ ফ্যাক্টরি, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; পলাশ (৪০), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: জামগড়া কাঁঠালতলা, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; এবং দেলোয়ার (৩০), পিতা: সুবহান মিয়া, বর্তমান ঠিকানা: জামগড়া কাঁঠালতলা, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা।

ভুক্তভোগী রাশেদ মিয়া জানান, ঘটনার পর আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত নিরাপত্তার স্বার্থে তিনি আশুলিয়া থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

আশুলিয়ায় জোরপূর্বক মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ০৬:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬