ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বায়ুদূষণ রোধে ৫০৬ কোটি টাকার প্রকল্প, পরামর্শকের পকেটে ৬০ কোটি চিকিৎসাসেবায় পরিবর্তনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা পীরগঞ্জে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিস্তর অভিযোগ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘মামলা না তুললে লাশ ফেলে দেব’, এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হুমকি রাজশাহীতে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, সংবাদকর্মীর স্ত্রী টুম্পাসহ আহত ৩ কালু-আকবর গংদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ গোপালগঞ্জে সরকারি স্কুলে ভর্তি বাণিজ্যের অভিযোগ প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে
পঞ্চগড়ে তিন সড়কের ইজারা নিয়ে অনিয়ম-দুর্নীতি

চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিস্তর অভিযোগ

পঞ্চগড়ে গ্রামীণ সড়কে পাথর-বালু পরিবহন করা যানবাহন থেকে টোল আদায়ের মাধ্যমে সরকারি রাজস্ব আয় হলেও সেই অর্থ সরকারি কোষাগারে নামমাত্র জমা করে বাকি অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের বিরুদ্ধে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থাসহ রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের।

স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আওতায় কয়েকটি সড়কে নিয়মিত পাথর-বালু নিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। তিনটি সড়কে প্রতিদিন ৫০ থেকে ৬০টি ট্রাক থেকে ৬ থেকে ৭ হাজার টাকা উত্তোলন করা হলেও পরিষদে তিনটি সড়কের এক বছরের ইজারা দেখানো হয়েছে ৪০ হাজার টাকা। চেয়ারম্যান গোপনে একেকটি সড়ক ইজারা দিয়েছেন ২ থেকে সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত।

জানা যায়, প্রতি বছর বাংলা সালের বৈশাখ মাস থেকে চৈত্র মাসের ৩০ তারিখ পর্যন্ত ইজারা দেওয়া হয়। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে চেয়ারম্যান সাইফুল ইসলাম গোপনে দীর্ঘদিন ধরে মিরগড়, লাঠুয়াপাড়া ও আহমেদ নগর এলাকায় সড়ক ইজারা দিয়ে আসছেন। প্রতিবছর কিছু অর্থ পরিষদের হিসাব নম্বরে জমা করলেও ৭ থেকে ৮ লাখ টাকা প্রতি বছর আত্মসাৎ করেছেন চেয়ারম্যান বলে অভিযোগ রয়েছে।

পরিষদের ইউপি সদস্য মোজাহারুল হক জানান, ইজারার সময় তিনি ছিলেন না। চেয়ারম্যান আলাদাভাবে করে নেন, আর শুনানো হয়েছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ ইজারা বিষয়ে কিছু জানেন না এবং চেয়ারম্যান কিছু জানাননি বলে তিনি বলেন।

পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দাইমুল ইসলাম বলেন, কোন সড়ক কত টাকায় চেয়ারম্যান ইজারা দিয়েছেন, তা জানেন না। তবে সেটার জন্য ৪০ হাজার টাকা দিয়েছেন রাজস্ব হিসাব নম্বরে জমা করতে, তিনি জমা করেছেন।

লাঠুয়াপাড়া এলাকায় সড়কের টোল আদায়ের ইজারাদার সাদ্দাম হোসেন বলেন, তাঁরা এটাতে অনেকজন শেয়ার রয়েছেন। ঠিক কত টাকায় ইজারা নিয়েছেন, তা জানেন না। তবে টোল আদায়কারী আকতারুল বলেন, খরচসহ সাড়ে ৪ লাখ টাকায় ইজারা নেওয়ার কথা।

ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল বলেন, সড়কের কর আদায়ের ইজারা ঠিক কত টাকায় দিয়েছেন, তা খেয়াল নেই। তবে সবার সম্মুখে পরিষদে খোলা ডাক দেওয়া হয়েছে। ইজারা বাবদ ৪০ হাজার টাকা জমা দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ৩০ থেকে ৪০ হাজার টাকা তাঁরা জমা দেন, তবে কিছু বেশি নেওয়া হয়। তাঁদের তো বেতন-ভাতা নেই। আরও অনেক খরচ রয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বায়ুদূষণ রোধে ৫০৬ কোটি টাকার প্রকল্প, পরামর্শকের পকেটে ৬০ কোটি

পঞ্চগড়ে তিন সড়কের ইজারা নিয়ে অনিয়ম-দুর্নীতি

চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিস্তর অভিযোগ

আপডেট সময় ০৫:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬