ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যর্থ জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রোজার চার মাস আগেই কারসাজি, ছয় পণ্যের দামে সিন্ডিকেটের অভিযোগ লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’ ভাড়া বাসায় মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, নেপথ্যে শামীম আহমেদের স্বজনপ্রীতি হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মিজানুরের, অসহায় পরিবারে এখন অনিশ্চিত ভবিষ্যৎ

লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে লালপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও লালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম (৫২), লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও লালপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন আহম্মেদ ওরফে আগুন (২২) এবং লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী মোঃ হাফিজুর রহমান (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বাবার নাম মৃত চাঁন মিয়া। তাঁর বাড়ি বালিতিতা ইসলামপুর গ্রামে। শরিফুল ইসলামের বাবার নাম মৃত ইয়াকুব আলী। তিনি উত্তর লালপুরের বাসিন্দা। ইমন আহম্মেদ শরিফুল ইসলামের ছেলে। তাঁদের বাড়ি উত্তর লালপুরে। হাফিজুর রহমানের বাবার নাম মৃত তসলিম উদ্দিন। তাঁর বাড়ি রামকৃষ্ণপুর গ্রামে।

পুলিশ জানায়, লালপুর থানায় ২০২৫ সালের ১ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১ নম্বর মামলায় ৬(২), ৮, ১২ ও ১৩ ধারার উল্লেখ রয়েছে। ওই মামলার সূত্র ধরে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার (২৪ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যর্থ জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম

লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬