ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

রাজাপুরে সাংবাদিক মাইনুলকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে সাংবাদিক ও সংগঠক মাইনুল হাসান মৃধাকে অপহরণের পর কুপিয়ে প্রকাশ্যে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  একাধিক মামলার চিহ্নিত আসামি এবং সম্প্রতি রাষ্ট্রদ্রোহী মামলার ২৩ নম্বর আসামি তুরাগ মৃধা ও তাঁর সহযোগীরা এ সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। গত সোমবার (৯ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মাইনুল হাসান মৃধাকে স্থানীয়রা রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

মাইনুল হাসান মৃধা বাংলাদেশ স্কাউটসের জাতীয় পদকপ্রাপ্ত। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য, দৈনিক সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ঝালকাঠি জেলা রোভার স্কাউটের নির্বাহী কমিটির সহসভাপতি ও সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের সভাপতি।

হাসপাতালে চিকিৎসাধীন মাইনুল হাসান মৃধা অভিযোগ করে বলেন, কিছুদিন আগে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁর বাবা টুকু মৃধা প্রকাশ্যে তাঁকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদ করায় টুকু মৃধার ছেলে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি তুরাগ মৃধা ক্ষুব্ধ হন। এর জের ধরে কয়েক দিন আগে বাইপাস মোড় এলাকায় মাইনুলের বড় ভাই সোহেল মৃধার পথরোধ করে তাঁর গলায় চাকু ঠেকিয়ে মারধর করেন তুরাগ। ওই ঘটনার পর থেকেই তাঁকে খুঁজছিলেন বলে অভিযোগ করেন মাইনুল।

মাইনুলের অভিযোগ, তাঁর বোন নাসরিন সুলতানা মুন্নি ও মঞ্জিলা আক্তারের সঙ্গে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বোনদের পক্ষ হয়ে চাচাতো চাচা টুকু মৃধা বিভিন্ন সময় মাইনুল হাসান মৃধাকে ভয়ভীতি ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনার সূত্র ধরে মাইনুল মৃধা টিএনটির বাসা থেকে বাজার করার উদ্দেশ্যে বাইপাস মোড়ের উদ্দেশ্যে বের হলে মঙ্গলবার রাতে বাসার সামনে আগে থেকে ওত পেতে থাকা তুরাগ মৃধা ও তাঁর সহযোগীরা তাঁকে তুলে নিয়ে যান।

বাইপাস মোড় অতিক্রমের সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি গাড়ি থেকে পড়ে যান। পরে তুরাগ ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাইনুল মৃধার পরিবারের সদস্যরা।

মাইনুলের স্ত্রী শবনম জেবিন অভিযোগ করেন, হামলার বিষয়টি পুলিশকে জানানোর পরও চিহ্নিত আসামিদের গ্রেপ্তার না করে উল্টো তাঁদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বলেন, মাইনুল মৃধার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

রাজাপুরে সাংবাদিক মাইনুলকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ১০:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬