ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হলো অনলাইন পোর্টাল নজর বিডির চতুর্থ বর্ষে পদার্পণ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ১৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দক্ষিণ আমেরিকার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

ফিফা সভাপতি নির্বাচনে চ্যালেঞ্জের মুখে দক্ষিণ আমেরিকার ফুটবল পরিচালনা পর্ষদ (কনমেবল) জিয়ান্নি ইনফান্তিনোর পরবর্তী মেয়াদের প্রার্থিতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আগামী বছরের নির্বাচনের আগে দক্ষিণ আমেরিকান কনফেডারেশনের ১০টি সদস্য অ্যাসোসিয়েশনই তাঁর প্রার্থিতার পক্ষে সমর্থন জানিয়েছে।

কলম্বিয়ার বারানকিলায় কনমেবল কাউন্সিলের এক বৈঠকের পর এই সমর্থনের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে সংস্থাটি জানায়, তাদের সদস্যরা ইনফান্তিনোর প্রতি তাদের ‘দৃঢ় সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, এটি বর্তমান ফিফা সভাপতির নেতৃত্ব এবং ফুটবলে ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতি।

২০১৬ সাল থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব দেওয়া ইনফান্তিনো ২০২৭ সালের মার্চ মাসে মরক্কোর রাবাতে অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফিফা বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাবেন ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা।

২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর এটিই হতে যাচ্ছে ইনফান্তিনোর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এর আগে বৃহস্পতিবার ‘ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশনস’ ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থনের কথা ঘোষণা করেছিল। আফ্রিকা ও এশিয়ার ২২টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী এই সংস্থাটি জানিয়েছে, ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর অবদানের স্বীকৃতিস্বরূপ তারা তাঁকে সমর্থন দিচ্ছে।

ইনফান্তিনোর ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবটি ব্যর্থ হওয়ার পর থেকেই তাঁর পদত্যাগের দাবি উঠেছিল। এই প্রস্তাবের মাধ্যমে বিশ্বকাপসহ বড় বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ন্ত্রণের জন্য একটি নতুন বাণিজ্যিক সত্তায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা ছিল। এই প্রস্তাবের বিরোধিতা করে বেশ কয়েকটি কনফেডারেশন ও ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন। এর ফলে ফরাসি ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় এবং ফিলিপ দিয়ালো উয়েফার পছন্দের প্রার্থী হিসেবে সামনে আসেন। আগামী ১৮ মার্চ মরক্কোতে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু

জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দক্ষিণ আমেরিকার

আপডেট সময় ০৪:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬