ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত? মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী

সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় খালি থাকা সরকারি বাসা ও ফ্ল্যাট অনলাইনে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। এ জন্য ১৯ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা এফ শ্রেণি, ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ই শ্রেণি এবং সপ্তম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা ডি-১ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন।

আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি, মিরপুর, শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, গ্রিন রোড ও পাইকপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এসব বাসা রয়েছে। এ ছাড়া বিভিন্ন সরকারি আবাসিক ভবন ও হোস্টেলে অস্থায়ী শ্রেণির বাসা এবং ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসনের সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিত্যক্ত শ্রেণির এফ, ডি ও বি শ্রেণির বাসার জন্যও আবেদন করা যাবে। একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ বাধ্যতামূলক। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিলে আবেদন বাতিল হবে। অসম্পূর্ণ বা প্রয়োজনীয় প্রমাণ ছাড়া দাখিল করা আবেদনও বিবেচনা করা হবে না।

বরাদ্দ পাওয়ার ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লেখিত সময়ের মধ্যে বাসার দখল নিতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিল হতে পারে। আগে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও বাসা না পাওয়া কর্মকর্তা-কর্মচারীরাও এবার অনলাইনে আবেদন করতে পারবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ

সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর

আপডেট সময় ০৩:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬