ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

ভারতের সামরিক ঘাঁটি, সীমান্ত এলাকা, বিমানঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোর ওপর নজরদারির সক্ষমতা বাড়াতে মহাকাশে যৌথ নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। দুই দেশের স্যাটেলাইটগুলো সমন্বিতভাবে কাজ করতে পারে। ফলে ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর নজরদারির সক্ষমতা বাড়ছে বলে দাবি করা হয়েছে এক গবেষণায়।

বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে দিগন্তরার এই গবেষণার তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক সহযোগিতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওপর নজর রাখতে চীনা স্যাটেলাইটের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে।

প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, ভারত-পাকিস্তানের ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় চীনের উচ্চক্ষমতাসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াওগান-৪১ একটি দ্বৈত ব্যবহারযোগ্য স্যাটেলাইট, যা ভারতীয় উপমহাদেশের ওপর নজরদারি চালাতে সক্ষম। অপারেশন সিঁদুরের সময় ভারতের বিমানঘাঁটিগুলোর ওপর নজরদারিতে এটি ব্যবহৃত হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

দিগন্তরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান মোট ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি স্যাটেলাইট চীনা রকেটের মাধ্যমে এবং চীনের উৎক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়েছে।

এই পাঁচটি স্যাটেলাইট হলো—

  • পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-আর্থ অবজারভেশন-১
  • পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-২ (এইচএস-১)
  • পিআরএসসি-ইও২
  • পিআরএসসি-ইও৩

প্রতিবেদন অনুযায়ী, এসব স্যাটেলাইটের আলাদা আলাদা নজরদারি সক্ষমতা থাকলেও সেগুলো চীনের বিদ্যমান মহাকাশ নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে।

দুই দেশের স্যাটেলাইটের সম্মিলিত সক্ষমতায় ভারতের সামরিক অবকাঠামো, সীমান্তবর্তী এলাকা, বিমানঘাঁটি, নৌঘাঁটি এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদের ওপর নজরদারি বাড়ানো সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জন্য চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের সামরিক সম্পদের ওপর নজরদারি এবং সামরিক তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়িয়েছে।

এ ধরনের ব্যবস্থাকে সামরিক পরিভাষায় আইএসটিএআর বলা হয়। এর মাধ্যমে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য একত্র করে প্রতিপক্ষের সামরিক তৎপরতা সম্পর্কে ধারণা নেওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, মহাকাশে চীনের সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় ভারতকেও নিজেদের স্যাটেলাইট ও মহাকাশ নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।

২০১৮ সাল থেকেই চলছে মহাকাশ সহযোগিতা

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম ২০২৫ সালে শুরু হয়নি। ২০১৮ সাল থেকেই দুই দেশের মধ্যে এ সহযোগিতা চলছে।

সে সময় থেকেই পিআরএসসি-ইও১, পাকস্যাট এমএম১, আইকিউব-কিউ, পিআরএসএস-১ এবং পাক টিইএস-১এ-এর মতো স্যাটেলাইট পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে যুক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব স্যাটেলাইট চীনের বৃহত্তর মহাকাশ নেটওয়ার্কের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে। ফলে মহাকাশভিত্তিক নজরদারি ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতা বাড়ছে।

যোগাযোগ ব্যবস্থাতেও চীনের সহায়তা

২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট-এমএম১ পাকিস্তানের একটি যোগাযোগ স্যাটেলাইট। চীনের সহায়তায় এটি তৈরি করা হয়েছে।

পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট, ব্রডব্যান্ড, মোবাইল নেটওয়ার্কের সংযোগ এবং স্যাটেলাইটভিত্তিক যোগাযোগসেবা দেওয়া সম্ভব।

অন্যদিকে, পিআরএসসি-ইও১ পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট কর্মসূচির অংশ। এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন এলাকার ছবি সংগ্রহ করা হয়। এই স্যাটেলাইটের প্রযুক্তি ও উৎক্ষেপণে চীনের সহায়তা রয়েছে।

২০২২ সালে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের প্রতিষ্ঠান চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশনের (সিজিডব্লিউআইসি) মধ্যে একটি চুক্তি হয়। এর আওতায় চীনা রকেট ও প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করে দীর্ঘমেয়াদে একাধিক পাকিস্তানি স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা করা হয়।

মহাকাশ নজরদারিতে পাকিস্তানের স্থলভিত্তিক নেটওয়ার্কও

দিগন্তরার প্রতিবেদনে পাকিস্তানের আরেকটি উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেটি হলো এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম (এপিওএসওএস)। এটি এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের অধীনে পরিচালিত একটি আন্তর্জাতিক মহাকাশ নজরদারি প্রকল্প। এতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই প্রকল্পে স্থলভিত্তিক অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশে থাকা বিভিন্ন বস্তু, বিশেষ করে স্যাটেলাইটের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রকল্পটির প্রথম তিনটি পর্যবেক্ষণকেন্দ্রের একটি স্থাপন করা হয়েছে পাকিস্তানে। অন্য দুটি কেন্দ্র রয়েছে পেরু ও ইরানে।

এসব কেন্দ্র থেকে পাওয়া তথ্য চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়।

প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, পাকিস্তান শুধু এই প্রকল্পের সদস্যই নয়, একটি পর্যবেক্ষণকেন্দ্রের আয়োজকও। ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্যাটেলাইটের গতিবিধি পর্যবেক্ষণের তথ্য পাওয়ার ক্ষেত্রে দেশটি ভৌগোলিক সুবিধা পাচ্ছে।

এ ধরনের তথ্য ব্যবহার করে ভারতের মহাকাশ সম্পদ, অর্থাৎ নিজস্ব স্যাটেলাইটগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করাও সম্ভব হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

আপডেট সময় ০২:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬