ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সরানো হলো দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহকে বেতন বৃদ্ধির দাবিতে ডোমার-নীলফামারী মহাসড়ক অবরোধ পুনঃভর্তির বদলে ‘সেশন চার্জ’, বাড়তি ফি নিয়ে বিপাকে অভিভাবকরা শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ গ্রাম আদালতের দায়িত্ব পেলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নান হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

বর্তমানে ওয়াশিংটনের হাতে ইরান যুদ্ধের জন্য যে আর্থিক বরাদ্দ বা তহবিল রয়েছে, তাতে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত যুদ্ধ চালিয়ে নিতে পারবে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অবশ্য তিনি এ-ও দাবি করেছেন, চাইলে ‘যেকোনো মুহূর্তে’ ইরান যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এতে ইরান যুদ্ধ ইস্যুতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির কঠোর সমালোচনা করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। ডেমোক্রেটিক পার্টি শুরু থেকেই এই সামরিক অভিযানের বিরোধিতা করে আসছিল। তবে সে সময় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের আপত্তি কার্যকর হয়নি।

তবে গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে ১৯৯২ সালের পর কংগ্রেসে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্রেটিক পার্টি। আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের দায়িত্ব নেবেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের (প্রতিনিধি পরিষদ) সম্ভাব্য স্পিকার ইতোমধ্যে জোর দিয়ে বলেছেন, দায়িত্ব নেওয়ার পর ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের প্রথম কাজ হবে ইরানে ‘স্বেচ্ছাচারী ও বেপরোয়া’ যুদ্ধ বন্ধ করা।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং দেশটির নেতৃত্বও নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা জয়ের দ্বারপ্রান্তে আছি; আর ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের একটি নিশ্চিত অর্জিত বিজয়কে পরাজয়ে রূপান্তর করতে চাইছে।”

জানুয়ারি মাসে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন জানুয়ারি পর্যন্ত সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো আর্থিক প্রস্তুতি নিয়ে রেখেছে।

তিনি বলেন, “জানুয়ারি মাসের শেষ পর্যন্ত আমাদের কাছে প্রয়োজনীয় অর্থ রয়েছে। এই সময়সীমার মধ্যে কোনো (তহবিলসংক্রান্ত) সমস্যা হবে না।”

ট্রাম্প আরও বলেন, “যুদ্ধের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। আমরা চাইলে যেকোনো মুহূর্তে এ যুদ্ধের ইতি টানতে পারি।”

সাক্ষাৎকারে ইরানে সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) সম্ভাবনা নিয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ইরানে সরকার পরিবর্তন ‘সম্ভবত করা যেতে পারে’, তবে এটি তাঁর মূল লক্ষ্য নয়।

তিনি বলেন, “আমি শুধু চাই, তাদের কাছে যেন পারমাণবিক অস্ত্র না থাকে। আমি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না; এটি আমার কাছে কখনোই কোনো শর্ত ছিল না।”

সূত্র: আনাদোলু এজেন্সি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

আপডেট সময় ০৪:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬