ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ গ্রাম আদালতের দায়িত্ব পেলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নান হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’

শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার শেরপুরের শ্রীবরদী উপজেলার বেলাঘাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবির টহল দল।

জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৩৯ বিজিবি জানায়, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

আপডেট সময় ০৩:২২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬