ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ

কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলারের দৌরাত্ম্য বন্ধের দাবিতে আজ দুপুর ১২টায় নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা নগরীতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলারের অবাধ চলাচলের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

তারা আরও বলেন, নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

বক্তারা নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন

কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০২:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬