ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম পেনাল্টিতে গোল করে রোনালদোর ৯৮৭তম গোল, হাজারের মাইলফলক থেকে দূরে ১৩ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর কুমিল্লায় ডিবির অভিযানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪টি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ওই সব কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য পরিবহনের বাসগুলো চলাচল করছে। এ নিয়ে উভয় সমিতি একে অপরকে দোষারোপ করছেন। ঢাকাগামী দেশ ট্রাভেলসের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম বলেন, আগে প্রতি ঢাকাগামী বাস থেকে স্থানীয় বাস মালিক সমিতি ৩০ টাকা হারে চাঁদা নিত।

কিন্তু আজ বুধবার সকাল থেকে তারা গাড়িপ্রতি ১৫০ টাকা দাবি করায় দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ পরিবহন ও হানিফ পরিবহনের বাসগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্য পরিবহনের প্রতিনিধিরা বলেন, আগে যে পরিমাণ চাঁদা দেওয়া হতো, সেই টাকা না নিয়ে অতিরিক্ত টাকা দাবি করায় মালিকরা ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন। তাঁরা এর স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর ট্রাভেলসের মালিক মনোতোষ চক্রবর্তী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন বাস থেকে রাজশাহী ও নাটোরে আড়াইশ টাকা আদায় করা হচ্ছে। তাই আমরা আমাদের সমিতি চালানোর জন্য গাড়িপ্রতি দেড়শ টাকা দাবি করায় কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, পূর্বে টিকিট কেটে রাখায় বাস বন্ধে অন্য পরিবহনে ঢাকা যাচ্ছেন যাত্রীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ

আপডেট সময় ০১:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬