ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা গোসাইরহাটে কার্পেটিংয়ের ৭ দিনেই ধস, সাড়ে ৬ কোটি টাকার সড়কে নির্মাণমান নিয়ে প্রশ্ন দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘নৃত্যজ্যোতি’ উপলক্ষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা তরুণদের নেতৃত্বাধীন ভারতের আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসকে দেশত্যাগে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নয়াদিল্লি থেকে যুক্তরাজ্যগামী একটি ফ্লাইটে উঠতে তাকে বাধা দেওয়া হয়েছে বলে মঙ্গলবার অভিযোগ করেছেন সংগঠনটির ওই নেতা।

২৭ বছর বয়সী সৌরভ দাস ককরোচ জনতা পার্টির (সিজেপি) সম্মুখসারির নেতা। গত মে মাসে যাত্রা শুরুর পর থেকে দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ অনুসারী তৈরি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল সৌরভের। দিল্লির বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তার পাসপোর্ট আটকে দিয়েছেন বলে জানান তিনি।

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান উপেক্ষা করার অভিযোগে তাকে আটক করা হয়। মুক্তির এক মাস পর এ ঘটনা ঘটেছে।

সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৌরভ দাস বলেন, ‘এই কাপুরুষ সরকার আমাকে লন্ডনের ফ্লাইটে উঠতে দেয়নি। ককরোচ আন্দোলন নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য অক্সফোর্ড, ক্যামব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিকস ও এডিনবরার মতো মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো আমাকে আমন্ত্রণ জানিয়েছিল।’

তিনি লেখেন, ‘ভারতীয় শিক্ষার্থীরা তাদের সর্বস্ব দিয়ে অনুষ্ঠানগুলোর আয়োজন করেছিলেন। কিন্তু এই মেধাবিরোধী সরকার এসব মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে আমার যাওয়া নিয়ে ভীত ছিল!’

আগামী ১ ডিসেম্বর অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে সৌরভ দাসের বক্তব্য দেওয়ার কথা ছিল। পরীক্ষায় অনিয়মের অভিযোগে গত জুলাই মাসে সিজেপির বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য এক বিরল পিছু হটার ঘটনা।

সমালোচকরা বলছেন, ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার অবনতি ঘটেছে। চলতি মাসের শুরুর দিকে বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্র সম্মেলনে যোগ দিতে ১০০ জনেরও বেশি বিদেশি বক্তাকে ভারতে প্রবেশে বাধা দেওয়া হয়।

ভিসা প্রত্যাখ্যান হওয়া ব্যক্তিদের মধ্যে নরওয়ের একজন সাংবাদিকও ছিলেন, যিনি এর আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে মোদিকে প্রশ্ন করেছিলেন। ২০২২ সালে পুলিৎজার পুরস্কার গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ভারত-শাসিত কাশ্মীরের পুরস্কারজয়ী আলোকচিত্রী সান্না ইরশাদ মাট্টুকেও বিমানবন্দরে আটকে দিয়েছিল কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা

আপডেট সময় ০৯:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬