ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘নৃত্যজ্যোতি’ উপলক্ষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ মাসে ৮ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৬ মৃত্যুঝুঁকি নিয়ে পরিত্যক্ত সরকারি ভবনে শতাধিক মানুষের বসবাস বিমানের জ্বালানি তেল চুরির অভিযোগ তদন্তে পদ্মা অয়েলের তিন সদস্যের কমিটি সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন নাসিরাবাদ কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রিশালে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার কম্বল বিতরণ মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘নৃত্যজ্যোতি’ উপলক্ষে সংবাদ সম্মেলন

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা চৌধুরী বলেন, ১৯৭৮ সালে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা গঠিত হয়। বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলায় এ সংস্থার কমিটি রয়েছে। ২০০৪ সাল থেকে দেশব্যাপী বয়স ও বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতার আহ্বায়ক ছিলেন নৃত্যগুরু আমানুল হক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে এ প্রতিযোগিতা শুরু হয়।

তিনি বলেন, প্রতি বছর সারা দেশের ৬৪টি জেলায় একযোগে প্রতিযোগিতার বাছাইপর্ব শুরু হয়। নৃত্যের প্রতিটি বিষয়ে—যেমন সৃজনশীল, লোকনৃত্য, কথক নৃত্য, ভরতনাট্যম, মণিপুরি নৃত্য, ওডিশি নৃত্য, কথাকলি নৃত্য, কুচিপুড়ি নৃত্য ও দলীয় নৃত্য—‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ এই চারটি শাখায় তিনজন করে প্রতিযোগী বাছাই করে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাঠানো হয়।

আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর পুরস্কার বিতরণ করা হবে।

ফারহানা চৌধুরী বলেন, এ বছর থেকে নতুনভাবে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা সংযোজন করা হয়েছে। এ ছাড়া এ বছর থেকে নৃত্যশিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটিতে রয়েছেন সভাপতি ফারহানা চৌধুরী বেবী; সহসভাপতি নিলুফার ওয়াহিদ পাপড়ী, ড. সোমা মুমতাজ, মুনমুন আহমেদ, ফাতেমা কাসেম, সোহেল রহমান, শফিকুর রহমান, আব্দুর রশিদ স্বপন, এমদাদুল হক খোকন, প্রণব কুমার ত্রিপুরা ও নীলাঞ্জনা জুঁই; সাধারণ সম্পাদক সাজু আহমেদ; সহসাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মনি, আতিকুর রহমান উজ্জ্বল ও এনামুল হক বাচ্চু; কোষাধ্যক্ষ কস্তুরী মুখার্জী; সহকোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ ও শহিদুল ইসলাম বাবু; সাংগঠনিক সম্পাদক এম আর ওয়াসেক; সহসাংগঠনিক সম্পাদক সাবিনা হেমন্তা, গোলাম মোস্তফা ববি ও মাহবুব হাসান সোহাগ; সাংস্কৃতিক সম্পাদক অনিক বোস; সহসাংস্কৃতিক সম্পাদক জিনিয়া জোসনা, মৈত্রী সরকার ও আরিফুজ্জামান চয়ন; প্রচার সম্পাদক এ এইচ সামছ; সহপ্রচার সম্পাদক নয়ন চন্দ্র, মোহাম্মদ উজ্জল মিয়া ও সজল মজুমদার; দপ্তর সম্পাদক এম এ মতিন; সহদপ্তর সম্পাদক দোলা মজুমদার, হাসনা ফিতরিয়া ফাহমিদা কাকলী ও মুরাদ জামান খান; গবেষণা সম্পাদক কামরুল হাসান ফেরদৌস।

কমিটির বাকি সদস্যরা হলেন সহগবেষণা সম্পাদক এ কে মাসুম সবুজ ও অনন্যা বড়ুয়া; প্রশিক্ষণ সম্পাদক শেখ আবিদুর রহমান কচি; সহপ্রশিক্ষণ সম্পাদক আইরিন পারভীন, সাদিকা ইয়াসমিন সান্তনা ও শহিদুল ইসলাম; আন্তর্জাতিক সম্পাদক নুসরাত জান্নাহ রুহী; সহআন্তর্জাতিক সম্পাদক রাহাত আরা স্মৃতি, কে এম শাকিল আরমান ও ইফতেখার রহমান সৌরভ; ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক তাবাসসুম আহমেদ; সহক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নুরে আলম চন্দন, মো. জাবেদ হোসেন ও মো. বেলায়েত হোসেন; আইনবিষয়ক সম্পাদক তামান্না তাবাসসুম মৌরী; সহআইনবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক ও নাইমুজ ইনাম নাইম; তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. হায়দার আলী সিম্বা; সহতথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ফারাহ দিবা সিমন, অবন্তিকা আল রেজা ও আবুল কালাম আজাদ।

এ ছাড়া সিনিয়র কার্যকরী পরিষদের সদস্য আফরোজা কামাল গীতা, বেনজীর সালাম, সামিনা হোসেন প্রেমা, মোকাম্মেল হোসেন রিপন, লুৎফর রহমান ফারুকী ও আফরিনা আফরোজ চৌধুরী। কার্যকরী সদস্যরা হলেন সাহিদা হোসেন কিটি, নাহিদা পান্না, শাহজাহান হোসেন লিমন, চন্দনা পোদ্দার, এমিলিয়া চন্দ্রা গোমেজ, ছাদিকা স্বর্ণালী পুতুল, এঞ্জেলিনা পিয়ানা রোজারিও এবং মিথুন চক্রবর্তী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘নৃত্যজ্যোতি’ উপলক্ষে সংবাদ সম্মেলন

দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘নৃত্যজ্যোতি’ উপলক্ষে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬