ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক ৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

সারাদেশে নির্বাচনী কার্যক্রমে নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে ফেনীতে এই প্রথমবারের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহিলা জামায়াতে ইসলামী।
২৮জানুয়ারী বিকেলে ফেনী শহর মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ফেনী ট্রাংক রোডে অবস্থিত ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে চলমান নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে। বিভিন্ন এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে নারীরা হামলা, লাঞ্ছনা ও অশালীন মন্তব্যের শিকার হচ্ছেন, যা সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়।
তারা অবিলম্বে নারীদের ওপর সকল প্রকার সহিংসতা বন্ধের দাবি জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। পাশাপাশি নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে ফেনী শহর মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় সহস্রাধিক মহিলা জামায়াত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় ০৮:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬