ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুজিবনগর সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ২ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে: গোলাম পরওয়ার বাগেরহাটের রামপালে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা অদম্য ইচ্ছাশক্তিতে ৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর দুদকের জালে প্রকৌশলী শামসুল আরেফিন, ঢাকায় ফেরার রহস্য কী? বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন এবার ঢাকা মেডিকেলের ৩০০ কোটি টাকার প্রকল্পে প্রকৌশলী মাসুদ রানার নজর সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে

তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা, শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এবং বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক জাপানের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট এবং জাপানের পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ১৫ বারের নির্বাচিত সদস্য তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আন্তরিক মতবিনিময় করেছেন।

গত ৩০ অক্টোবর জাপানের জাতীয় সংসদ ভবনে তারো আসোর নিজস্ব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় দুই দশক পর তাঁদের এই পুনর্মিলন ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) কার্যক্রমের সূত্রে তাঁদের পরিচয় তিন দশকেরও বেশি সময়ের। কে. এম. মোজিবুল হক তারো আসোকে একজন অভিজ্ঞ, দূরদর্শী ও অনুকরণীয় রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য তাঁকে অনুপ্রেরণার উৎস বলে অভিহিত করেন। দীর্ঘদিন পর তাঁর সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে পেরে গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক খোঁজখবর ও কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় কে. এম. মোজিবুল হক আগামী বছরগুলোতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণের জন্য তারো আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, কে. এম. মোজিবুল হক বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ডিপ্লোম্যাটিক জার্নালের জন্য তারো আসোর একটি বিশেষ সাক্ষাৎকার দেওয়ার অনুরোধ জানান। তারো আসো তাঁর সময় ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ বিষয়ে নীতিগত সম্মতি জানান।

সাক্ষাৎ শেষে এই স্মরণীয় পুনর্মিলন ও আন্তরিক আতিথেয়তার জন্য তারো আসোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কে. এম. মোজিবুল হক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুজিবনগর সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ২

তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

আপডেট সময় ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬