মৌলভীবাজারের বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নতুন এই চারতলা ভবন নির্মাণের ফলে মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের পাঠদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে মানপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সজ্জিত মঞ্চে আলোচনা ও মোনাজাতের মধ্য দিয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন ঘোষণা করা হয়।
আজাদ বাহার জামালী-বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 




















