ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়া ডাকবাংলোর আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ইরানের সঙ্গে যুদ্ধ চায় না আমিরাত, তবে ‘খারাপ পরিস্থিতির’ প্রস্তুতি মিরপুরে আর বসতে পারবেন না হকাররা, বিকল্প জায়গায় পুনর্বাসনের উদ্যোগ ঔষধ প্রশাসনের আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দুর্নীতির জালে জনস্বাস্থ্য পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ আমতলীতে ১০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরিষাবাড়ীতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ৪০ কোটি টাকা হাতিয়ে নিল দুই সমবায় সমিতি যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা মুন্সিগঞ্জের জেলা রেজিস্ট্রার রমজান খানের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনা এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক এম এ সালাম লাল, সদস্যসচিব নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক শহীদ পারভেজ।

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মহান মুক্তিযুদ্ধে যাঁরা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা অর্জনে অবদান রেখেছেন, তাঁদের প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা পিরোজপুরের এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে ফরিদপুর জেলার নয়টি উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেঁতুলিয়া ডাকবাংলোর আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৪:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬