ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরিষাবাড়ীতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ৪০ কোটি টাকা হাতিয়ে নিল দুই সমবায় সমিতি যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা মুন্সিগঞ্জের জেলা রেজিস্ট্রার রমজান খানের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার ১৬,৫০০ লিটার চোরাই জেট ফুয়েল জব্দ, মূল হোতারা অধরা শিক্ষক-কর্মচারীদের ১০ দফা দাবি জানিয়ে ময়মনসিংহে শিক্ষক সম্মেলন কুমিল্লা-সিলেট মহাসড়কের ছোটশালঘরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু গ্রামের মেঠোপথ থেকে কৃষি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ঈশ্বরদীতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ লিখে আত্মহত্যা যুবকের শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, কাভার্ডভ্যানে আগুন; ছুটি ২০০ কারখানায়

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন এসআরবি-২-এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি বন্ধে আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-২-এর একটি আভিযানিক দল। অভিযানে দালাল চক্রের সদস্য সন্দেহে ১২ জনকে আটক করা হয়। পরে এসআরবির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধের মাত্রা বিবেচনায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ দিনের, দুজনকে সাত দিনের এবং চারজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক বাকি পাঁচজনের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি করে আসছিল। চক্রের সদস্যরা পাসপোর্টের ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণ, ভুল বা ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস এবং দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে টাকা নিয়েও পাসপোর্ট না দেওয়া এবং জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। আগারগাঁও পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে ওঠা দালাল চক্রের বিরুদ্ধে এসআরবি-২-এর অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ৪০ কোটি টাকা হাতিয়ে নিল দুই সমবায় সমিতি

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

আপডেট সময় ০৪:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬