ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, কাভার্ডভ্যানে আগুন; ছুটি ২০০ কারখানায় লাকসাম রেলওয়েতে কিশোর চন্দ্র ও সুফিয়ান সিন্ডিকেটের নজিরবিহীন নৈরাজ্য কুমিল্লার কালাকচুয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্টদের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ৫ নভেম্বর শুরু হচ্ছে অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো, অংশ নেবে ৪৩ প্রতিষ্ঠান শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ মেসির একমাত্র ভোট পেয়ে মাজা বললেন, ‘এটা আশা করিনি’ মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জামায়াতের সঙ্গে দূরত্বের গুঞ্জন, একক নির্বাচনের পথে এনসিপি

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, অক্ষত দম্পতি ও শিশু

চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা এক দম্পতি ও তাঁদের চার-পাঁচ মাস বয়সী শিশুটি অক্ষত রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক আহত হন। জানা গেছে, প্রাইভেটকারটিতে চালক ছাড়াও এক দম্পতি ও তাঁদের চার-পাঁচ মাস বয়সী একটি শিশু ছিল। তাঁরা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন। দুর্ঘটনায় শিশুসহ অন্য যাত্রীরা অক্ষত রয়েছেন।

বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। চালক আহত হলেও অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন। তাঁরা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন বলে জানা গেছে। তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বেঙ্গুরা-খিতাপচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, কাভার্ডভ্যানে আগুন; ছুটি ২০০ কারখানায়

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, অক্ষত দম্পতি ও শিশু

আপডেট সময় ০২:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬