ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা-সিলেট মহাসড়কের ছোটশালঘরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু গ্রামের মেঠোপথ থেকে কৃষি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ঈশ্বরদীতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ লিখে আত্মহত্যা যুবকের শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, কাভার্ডভ্যানে আগুন; ছুটি ২০০ কারখানায় লাকসাম রেলওয়েতে কিশোর চন্দ্র ও সুফিয়ান সিন্ডিকেটের নজিরবিহীন নৈরাজ্য কুমিল্লার কালাকচুয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্টদের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ৫ নভেম্বর শুরু হচ্ছে অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো, অংশ নেবে ৪৩ প্রতিষ্ঠান শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ

৫ নভেম্বর শুরু হচ্ছে অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো, অংশ নেবে ৪৩ প্রতিষ্ঠান

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্বের তিন দশক উদ্‌যাপন উপলক্ষে আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানের জন্য থাকবে ৬৩টি বুথ।

সোমবার (২ নভেম্বর) ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অ্যামচ্যাম। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, উপদেষ্টা পল ফ্রস্ট, সেক্রেটারি চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ এবং সদস্য আল আমিন এম রাসেলসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, অ্যামচ্যামের ৩০ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজন বিশেষ গুরুত্ব পাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য, সেবা, প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতার নতুন সম্ভাবনা তুলে ধরা হবে।

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক খাতের ৩৬টি প্রতিষ্ঠান এবং সাতটি স্টার্টআপ অংশ নেবে। প্রথমবারের মতো এবারের আয়োজনে থাকছে খাতভিত্তিক পৃথক জোন। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি), উৎপাদন ও লজিস্টিকস, শিক্ষা ও উন্নয়ন এবং কৃষিভিত্তিক ব্যবসাসহ অন্যান্য খাত। নতুন উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণা তুলে ধরতে থাকবে বিশেষ স্টার্টআপ জোন।

দর্শনার্থীদের জন্য এবারের ট্রেড শোতে যুক্ত হচ্ছে কার্নিভাল জোন ও হেরিটেজ কর্নার। কার্নিভাল জোনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সরাসরি পণ্য কেনার সুযোগ পাবেন দর্শনার্থীরা। অন্যদিকে, হেরিটেজ কর্নারে ইউএস ট্রেড শোর দীর্ঘ পথচলা, বিবর্তন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এর অবদান তুলে ধরা হবে।

এবারের আয়োজনের আরেকটি নতুন সংযোজন তিন দিন মেয়াদি অনলাইন ভিজিটর পাস। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে একটি পাস সংগ্রহ করে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুরো প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হবে ছয়টি বিষয়ভিত্তিক সেমিনার। এতে নীতিনির্ধারক, শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। সেমিনারের বিষয়গুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাপ্রযুক্তি, আইসিটি ও ডিজিটাল অর্থনীতি, নারী নেতৃত্ব, সিলেক্ট ইউএসএ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের পরিবর্তনশীল গতিপ্রকৃতি।

এবারের ট্রেড শোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আমেরিকান চেম্বার অব কমার্সের ব্যবসায়িক প্রতিনিধিদলও অংশ নেবে। বাংলাদেশ সফরকালে তারা বিনিয়োগের সম্ভাবনা যাচাই, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় এবং বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে দেখবেন। তাঁদের অংশগ্রহণের মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন আয়োজকেরা।

তিন দিনের এ প্রদর্শনীতে ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছে অ্যামচ্যাম। আয়োজকদের মতে, ব্যবসায়িক যোগাযোগ স্থাপন, প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবারের ট্রেড শো।

আগামী ৫ থেকে ৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করে তিন দিন মেয়াদি ভিজিটর পাস সংগ্রহের জন্য উৎসাহিত করেছে আয়োজক প্রতিষ্ঠান অ্যামচ্যাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা-সিলেট মহাসড়কের ছোটশালঘরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

৫ নভেম্বর শুরু হচ্ছে অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো, অংশ নেবে ৪৩ প্রতিষ্ঠান

আপডেট সময় ০৩:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬