ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে মাতলেন শাবনূর নতুন ক্লাস্টার বোমার ওয়ারহেড পরীক্ষা করল উত্তর কোরিয়া অক্টোবরে প্রবাসী আয় বাড়ল ১২ শতাংশ, দেশে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা গার্মেন্টসশিল্পের সংকটে শ্রমিক-মালিক উভয়কে রক্ষায় সরকারের পদক্ষেপ চান শফিকুর রহমান নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫ কোটালীপাড়ায় নতুন কৃষিকার্ডের নিবন্ধন কার্যক্রম চলছে জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার : রিজভী ‘আওয়ামী লীগ গোখরা সাপ, সতর্ক থাকুন’—তারেক রহমানকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা, বন্দরে ২ নম্বর সংকেত

নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ

পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এ কথা জানান।

মোহাম্মদ হাতেম বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা যে চাপের মধ্যে রয়েছেন, তা মালিকপক্ষও উপলব্ধি করে। তবে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কারখানার রপ্তানি আদেশ কমে যাওয়ার চ্যালেঞ্জও বাস্তব। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি কারখানা সচল রাখা এবং শিল্পের সক্ষমতা ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক—তিন পক্ষেরই প্রতিনিধি রয়েছেন। আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব বলে তাঁরা বিশ্বাস করেন। এমন কাঠামো প্রয়োজন, যা শ্রমিকদের জীবনমান সুরক্ষিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতাও ধরে রাখবে।

তিনি আরও বলেন, শ্রমিক ও শিল্প একে অপরের পরিপূরক। দুই পক্ষের স্বার্থ সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়। ওই কাঠামোতে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নতুন করে মজুরি নির্ধারণের দাবিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। তাঁদের অন্যতম দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করা।

এই পরিস্থিতিতে গত ৩১ অক্টোবর রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠক শেষে তিনি পরদিন নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। রোববার সরকার পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠন করে।

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে রাখা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে মাতলেন শাবনূর

নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ

আপডেট সময় ০৮:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬