ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যুরহস্য: বারে মদ্যপান থেকে টঙ্গীর মাঠে যাওয়ার বর্ণনা দীপের পিডিবিকে পাত্তা দিচ্ছে না চট্টগ্রাম বিআরটিএ, বকেয়া বিলের কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে মাতলেন শাবনূর নতুন ক্লাস্টার বোমার ওয়ারহেড পরীক্ষা করল উত্তর কোরিয়া অক্টোবরে প্রবাসী আয় বাড়ল ১২ শতাংশ, দেশে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা গার্মেন্টসশিল্পের সংকটে শ্রমিক-মালিক উভয়কে রক্ষায় সরকারের পদক্ষেপ চান শফিকুর রহমান নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫ কোটালীপাড়ায় নতুন কৃষিকার্ডের নিবন্ধন কার্যক্রম চলছে জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার : রিজভী

গার্মেন্টসশিল্পের সংকটে শ্রমিক-মালিক উভয়কে রক্ষায় সরকারের পদক্ষেপ চান শফিকুর রহমান

গার্মেন্টসশিল্পে কর্মরত শ্রমিকদের জীবন কঠিন সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, গার্মেন্টসশিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক। দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টসশিল্প কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারে এ খাতের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো না পাওয়ার কারণে তৈরি পোশাক খাত সত্যিই কঠিন সময় পার করছে। অন্যদিকে ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা খরচসহ নানা কারণে এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও কঠিন সংকটের মুখোমুখি।

জামায়াত আমির বলেন, প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে যেসব সমস্যায় শিল্পটি জর্জরিত হয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সেগুলো দূর করতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদনের গতি বাড়ানো গেলে এসব সমস্যা যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবেন না, দেশও বাঁচবে। সুতরাং শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত শ্রমিক—উভয়কে বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে।

জামায়াত আমির আরও বলেন, সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে। এখানে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাহসিফের মৃত্যুরহস্য: বারে মদ্যপান থেকে টঙ্গীর মাঠে যাওয়ার বর্ণনা দীপের

গার্মেন্টসশিল্পের সংকটে শ্রমিক-মালিক উভয়কে রক্ষায় সরকারের পদক্ষেপ চান শফিকুর রহমান

আপডেট সময় ০৮:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬