ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ রেবেকা-রুবায়েতের যোগসাজশে রেলওয়ে স্কুলের লাখ লাখ টাকা লোপাট! একাধিক মামলার আসামি অমিতের শতকোটি টাকার সম্পদের তথ্য মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ পুলিশের খাতায় ‘পলাতক’, বাস্তবে শহরের নতুন ত্রাস হালিম মোল্লা! দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি চায় ব্যবসায়ী সমিতি ঢাকা ওয়াসার পদ্মা প্রকল্পে ১ হাজার ৫৬২ কোটি টাকার অনিয়ম, নেপথ্যে কারা? মিরপুরে ফের আন্দোলনের চেষ্টা, ২৩ শ্রমিক আটক ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে কমতে পারে রাতের তাপমাত্রা

মিরপুরে ফের আন্দোলনের চেষ্টা, ২৩ শ্রমিক আটক

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সোমবার আবারও মাঠে নামার চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় ২৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

পুলিশ জানায়, সোমবার সকালে মিরপুর-১৪ ও মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকরা নতুন করে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান। এ সময় আন্দোলনে নামার চেষ্টা করা ২৩ জনকে আটক করা হয়।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, এখন পর্যন্ত সোমবার ২৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।

এর আগে, গতকাল রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ। বর্তমানে মিরপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিশেষায়িত বাহিনী মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

মিরপুরে ফের আন্দোলনের চেষ্টা, ২৩ শ্রমিক আটক

আপডেট সময় ১২:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬