ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুক্তির মেয়াদ শেষ ২৯ নভেম্বর, যন্ত্র কেনায় জট; অনিশ্চয়তায় দুই হাসপাতালের ডায়ালাইসিস সেবা পীরগঞ্জে কোটি টাকার কৃষি কোয়ার্টার অব্যবহৃত, আবাসস্থল বানিয়েছেন স্থানীয়রা পরিবারের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহারের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদ ছাড়লেন জসিম চেয়ারম্যান ঘণ্টায় ১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ছাত্রী নিহতের প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট বাড়ির দরজায় মুড়ির প্যাকেট, খুলতেই বিস্ফোরণে আহত জামায়াত নেতা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১ দীর্ঘ ক্যারিয়ারের রহস্য রোনালদোর খাদ্যাভ্যাস, যা জানান সাবেক শেফ জমির সীমানা নির্ধারণে ৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক

হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) অজ্ঞাত একটি বস্তু একটি বাণিজ্যিক জাহাজে আঘাত হেনেছে। একই দিনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌপথটিতে পুঁতে রাখা মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন বিপৎসংকেত (মেডে) পাঠিয়ে জানান, আরেকটি জাহাজ অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকার সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে বলে দাবি করা হয়েছে।

এর আগে শুক্রবার কাতারের একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলার খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় জলসীমা দিয়ে চলাচলের সময় অজ্ঞাতপরিচয় বস্তু দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়।

হামলার শিকার জাহাজটির নাম ‘আল-মায়েদা’। এটি কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণকারী জাহাজ।

কাতারের সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় জাহাজটিতে থাকা কোনো নাবিক আহত হননি। পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির বরাত দিয়ে জানানো হয়, জাহাজটি নিরাপদ অবস্থায় রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তির মেয়াদ শেষ ২৯ নভেম্বর, যন্ত্র কেনায় জট; অনিশ্চয়তায় দুই হাসপাতালের ডায়ালাইসিস সেবা

হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

আপডেট সময় ১২:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬