ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি, সভাপতি হাবিব উল্ল্যাহ ডন হত্যাচেষ্টা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপির সঙ্গে ছবি দেখিয়ে সাংবাদিকদের ভয় দেখালেন রাজউকের এস্টেট পরিদর্শক ফারুক মালুম  ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ, স্বীকার করলেন ট্রাম্প লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য আটক বাংলাদেশ ও কসোভোর মধ্যে স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে: স্পিকার বেনাপোল কাস্টমসে রাজস্ব কর্মকর্তা শফিকুলের দাপটে জিম্মি ব্যবসায়ীরা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বিআরটিএ রাজশাহী কার্যালয়ে এডি শাহজাহানের দালাল সিন্ডিকেটের দাপট ফের গুরুত্বপূর্ণ পদে ওবায়দুল কাদেরের সহযোগী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান

পরিবারের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহারের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহার করার অভিযোগ তুলেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করে দীর্ঘ একটি পোস্ট দেন তিনি। সেখানে পরিবারের কাছ থেকে পাওয়া বিভিন্ন আচরণের কথা তুলে ধরে নিজের জন্য নতুন পরিবার খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন এই গায়িকা।

পোস্টে ব্রিটনি লেখেন, ‘আমি নতুন পরিবার খুঁজে নেব! কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলেও জেমি লিন আমাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেয়নি। আর কেভিনের বাড়িতে সন্তানদের আনতে গেলে আমাকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না।’

তিনি আরও লেখেন, ‘তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার আড়ালে তারা অনেক কিছু করেছে, যা গোপন রেখেছে। অথচ আমি শুধু বাবার জন্য কাজই করে গেছি। আমি নতুন পরিবার খুঁজে নেব।’

এর আগে সাম্প্রতিক এক ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রিটনি। তাঁর অভিযোগ, আলোকচিত্রীদের ছবি তোলার প্রস্তুতির মধ্যে তাঁকে ইচ্ছা করে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার সময় পুরো ঘটনাটিকে ‘বড় ধরনের পরিকল্পিত ফাঁদ’ বলে উল্লেখ করেন তিনি।

সেই পোস্টে ব্যঙ্গ করে আশপাশের মানুষদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের খাবার ও নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ব্রিটনি। তিনি লেখেন, ‘প্রতিদিন, প্রতিটি মুহূর্তে সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করুন, আমরা প্রত্যেকে কতটা ভালোবাসার মানুষ। এমন একটি দেশে, যেখানে মানবজাতির বিরুদ্ধে কেউ কখনো ষড়যন্ত্র করে না।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি, সভাপতি হাবিব উল্ল্যাহ ডন

পরিবারের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহারের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের

আপডেট সময় ০২:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬