ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান কাল শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, টিভি ও অনলাইনে দেখবেন যেভাবে শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি, সভাপতি হাবিব উল্ল্যাহ ডন হত্যাচেষ্টা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপির সঙ্গে ছবি দেখিয়ে সাংবাদিকদের ভয় দেখালেন রাজউকের এস্টেট পরিদর্শক ফারুক মালুম  ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ, স্বীকার করলেন ট্রাম্প লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য আটক বাংলাদেশ ও কসোভোর মধ্যে স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে: স্পিকার বেনাপোল কাস্টমসে রাজস্ব কর্মকর্তা শফিকুলের দাপটে জিম্মি ব্যবসায়ীরা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য আটক

নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা, বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা-পুলিশ।

লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আ. জলিল সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় ৪ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ৫টা ৫ মিনিটে লালপুর থানাধীন মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালান। ওই এলাকার মো. পলাশ আহমেদ ওরফে পানা (৩০), পিতা মো. ইসমত হোসেন ওরফে টুনুর টিনশেড ভবনের উত্তরমুখী ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন:

  1. মো. মারুফ আলী ওরফে সিজান (১৯), পিতা মৃত আ. মালেক, সাং মমিনপুর।

  2. মো. ইমন ইসলাম (২২), পিতা মৃত রাসেম ইসলাম, সাং মহোরকয়া পশ্চিমপাড়া, থানা লালপুর, জেলা নাটোর।

অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড এবং প্রতারণার অর্থ দিয়ে কেনা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯ ও ২৭ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। ৪ নভেম্বর ২০২৬ তারিখে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও আইডি হ্যাক করে প্রতারণা করে আসছিল। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য আটক

আপডেট সময় ০৫:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬